হোম > রাজধানী

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতার

স্টাফ রিপোর্টার

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার এ অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা অংশগ্রহণ করেন। এ সময় বিওএর সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথিদের উদ্দেশে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান এবং দেশের ক্রীড়া অঙ্গনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো উল্লেখ করেন, দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে বিওএ ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। পরবর্তী সময়ে ক্রীড়া প্রতিমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে দেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সরকারের আন্তরিকতা এবং পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন।

ইফতার মাহফিলে বিওএর কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও প্রতিনিধি, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আমন্ত্রিত অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

জিয়া উদ্যানে ডেঙ্গু সচেতনতা ক্যাম্প উদ্বোধন করলেন সেলিম উদ্দিন

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

ঢাকায় হত্যা, নীলফামারিতে মাটির নিচ থেকে মিলল কার্টনবন্দি লাশ

শনির আখড়ায় ডিএসসিসি ও বিএনপির যৌথ উচ্ছেদ অভিযান

ফুটপাত দখলমুক্ত করতে ডেমরায় অভিযান, বিএনপি নেতাকর্মীদের সহায়তা

১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান

মিরপুরে ১০৫ চাকু জব্দ, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

চার দিনে ৪১ ‘চাঁদাবাজ’ গ্রেপ্তার

তদবির ঠেকাতে ঢাকা জেলার ৯ ভূমি কর্মকর্তাকে বদলি

ধানমন্ডি লেক পুনরুজ্জীবনে খনন কাজ শুরু করল ডিএসসিসি