হোম > রাজধানী

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

আতিকুর রহমান নগরী

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই ধারাবাহিকতায় উত্তরা ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে একদিনে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তিনটি থানা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর এলাকা থেকে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা। এছাড়া উত্তরা এলাকা থেকে উত্তরা পূর্ব থানা ১৬ জনকে এবং উত্তরা পশ্চিম থানা ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, সোমবার (১৫ ডিসেম্বর) দিনভর অভিযান চালিয়ে মিরপুর ও উত্তরা থেকে বিভিন্ন অপরাধে জড়িত এসব অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, আটক ৬

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৯৩ মামলা

ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন

ভুল চিকিৎসা ও অবহেলার প্রতিকারে যাত্রা শুরু করল ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

ক্রীড়া ও তারুণ্যের শক্তিতে আধুনিক বাংলাদেশ গড়তে হবে: প্রযুক্তিমন্ত্রী

নতুন রাষ্ট্রপতিকে জবি উপাচার্যের অভিনন্দন

রাজধানীতে ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ