হোম > রাজধানী

গুজব ছড়ানোর অভিযোগে আওয়ামী আইনজীবী গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আইনজীবী আহসান হাবিব ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

শুনানি শেষে আহসান হাবিবকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। তিনি আওয়ামী লীগ নেতা এমএ সাত্তার ভূঁইয়ার ছেলে।

এ বিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর আমার দেশকে জানান, গত ১৩ সেপ্টেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।

বুড়িগঙ্গা থেকে মাটি চুরির হিড়িক, হুমকিতে নদীপারের বাসিন্দারা

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২

যুবলীগ নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকা মানিলন্ডারিং মামলা

ঢামেক নার্সের মৃত্যু, চিরকুটে বেরিয়ে এলো লোমহর্ষক নির্যাতনের কাহিনি

রাজধানীর কামারপাড়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

চাঁনখারপুলে নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক