হোম > রাজধানী

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের ঘটনায় ডিএনসিসির মামলা

আতিকুর রহমান নগরী

রাজধানীর মিরপুরে ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদের সময় হামলার ঘটনায় মামলা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ডিএনসিসির পক্ষে সার্ভেয়ার মো. তসলিম হোসেন বাদী হয়ে মিরপুর শাহআলী থানায় পেনাল কোডের ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩/৪২৭ ধারায় মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত ৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে মিরপুর সেকশন-১৩ এলাকার শহীদ মিনার, খেলার মাঠ ও শিশুপার্ক সংলগ্ন ফুটপাত ও পাকা রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিএনসিসির সম্পত্তি বিভাগ, আদালত-১ এবং অঞ্চল-২ এর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযান চলাকালে তালিকাভুক্ত ৩১ জনসহ অজ্ঞাতনামা ২০০-২৫০ জন লোক হঠাৎ দলবদ্ধ হয়ে লোহার রড, বাঁশ নিয়ে উচ্ছেদ অভিযানে হামলা চালায় ও অভিযানে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ সময় আক্রমণকারী দল সরকারি কাজে বাধা দেয় এবং হত্যার উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিমের ওপর আক্রমণ করে।

হামলাকারীরা অভিযানে ডিএনসিসির ব্যবহৃত সরকারি গাড়ি, নির্বাহী ম্যাজিস্ট্রেট বহনকারী গাড়ি এবং দুটি পেলোডার ও বেকু লোডার ভাঙচুর করে প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করে।

হামলায় ম্যাজিস্ট্রেটের গাড়িচালক মো. রাজু মিয়া, ভেকু ড্রাইভার আবেদ, পেলোডার ড্রাইভার রয়েল ও পরিচ্ছন্ন কর্মীসহ কয়েকজন কর্মচারী আহত হন।

ঘটনায় আহতদের চিকিৎসা এবং হামলাকারীদের নাম ঠিকানা সংগ্রহ করতে দেরি হওয়ায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে পরিচালিত উচ্ছেদ অভিযানে এমন ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক। দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাজারীবাগের ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কারওয়ান বাজারে চাঁদাবাজদের হামলায় ৫ ব্যবসায়ী রক্তাক্ত, আহত

চলন্ত ট্রেনের ছাদ থেকে দুই কিশোরকে ফেলে দিল ছিনতাইকারীরা

যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ডিএমপির উচ্ছেদ অভিযানে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা, ৫১ জনকে কারাদণ্ড

রাজধানীর ফুটপাতে ব্যবসা করা যাবে না: ডিএনসিসি প্রশাসক

সিআইডির অভিযানে ব্ল্যাকমেইলার মেরিন ইঞ্জিনিয়ার ও ভুয়া পুলিশ গ্রেপ্তার

সাবলেট থেকে অভিনব কায়দায় চুরি; বংশালে চোরসহ গ্রেপ্তার ২

মাস্টার প্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক