হোম > রাজধানী

রাজধানীতে শিক্ষার্থীর অপমৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীর মুগদা এলাকায় আব্দুল্লাহ আল-নাফি (২০) নামের এক শিক্ষার্থীর অপমৃত্যু হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুগদা থানার এসআই মো. অমিত হাসান বলেন, মুগদার কমিশনার গলির একটি বাড়িতে থাকতেন নাফি। তিনি বিষণ্নতায় ভুগছিলেন। শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে তিনি কীটনাশক পান করেন। পরে পরিবারের সদস্যরা মুগদা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই আব্দুল্লাহ আল-শাফি বলেন, আমার ভাই ২০২৩ সালে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে। পরে নারায়ণগঞ্জের তুলারাম কলেজে ভর্তি হন। আব্দুল্লাহ আল-শাফি পড়াশোনা নিয়ে বিষণ্নতায় ভুগছিল। সম্ভবত বিষণ্নতার কারণেই কীটনাশক পান করে।

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২