হোম > রাজধানী

যাত্রাবাড়ি থেকে কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে এক কিশোরকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের নাম হিমু ওরফে কালু (১৭)। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত সহ একাধিক জখম রয়েছে।

শুক্রবার যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জানান, শুক্রবার ভোরে ট্রিপল নাইনে সংবাদ পেয়ে দক্ষিণ যাত্রাবাড়ী ৫০ নম্বর ওয়ার্ড মেডিবাংলা হসপিটালের পাশের গলি থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, নিহতের শরীরের ছুরিকাঘাতে জখম সহ বেশ কয়েক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ধারণা অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে। কে বা কাহারা তাকে মেরেছে, তা জানতে তদন্ত চলছে।

স্থানীয়দের সাথে কথা বলে ওই পুলিশ কর্মকর্তা জানতে পেরেছেন, এই ছেলে তেমন কিছুই করতো না। তার মা রেখা বেগমের একটি দোকান রয়েছে। কিশোর ছেলে মাদক সেবন করতো। আগে তারা এই এলাকায় থাকতো। পরিবারের সঙ্গে মীর হাজীরবাগ এলাকায় থাকতেন নিহত কিশোর। নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, এই ছেলেকে এর আগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে (রিহাবে) রাখা হয়েছিল। তবে কে বা কাহারা তাকে হত্যা করেছে, সে ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকেও তাৎক্ষণিক কেউ কিছু জানাতে পারেননি। নিহতের আদি বাড়ি গেন্ডারিয়ার বেগমগঞ্জ লেন। তার বাবার নাম মো: মিন্টু মিয়া। মা রেখা বেগম।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত