হোম > রাজধানী

রাজধানীর সড়কে বাবা-মেয়েসহ চারজন নিহত

আমার দেশ অনলাইন

রাজধানীর পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে সায়েন্স ল্যাবরেটরি মোড় ও তেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আহমেদ তৃশা (২১)। তারা মোটরসাইকেলে ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন।

এছাড়া রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে চালকসহ দুজন মারা যান। তারা হলেন যাত্রী হারুনুর রহমান সানি (৩২) ও চালক আলিম (৫০)। এ ঘটনায় সানির স্ত্রী বৃষ্টি আক্তার ও বৃষ্টির বোন হ্যাপি আক্তার আহত হয়েছেন।

নিউমার্কেট থানার ওসির মোহাম্মদ আইয়ুব জানান, সাজু আহমেদ মেয়েকে নিয়ে নিউমার্কেটে গিয়েছিলেন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন, পেছনে বসেছিলেন মেয়ে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় মসজিদের বিপরীত পাশের রাস্তায় পেছন থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাবা-মেয়ে ছিটকে পড়ে আহত হন। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যান চালক সিরাজুল ইসলামকে আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে।

নিহত সাজু সেগুনবাগিচা গণপূর্ত অফিসে চাকরি করতেন। তার মেয়ে সুমাইয়া ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তাদের বাসা দক্ষিণ শাহজাহানপুরে।

এদিকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ইউটার্ন নেওয়ার সময় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এতে আহত তিন যাত্রীসহ চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় আটক ২

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা চারজন গ্রেপ্তার

বুড়িগঙ্গা থেকে মাটি চুরির হিড়িক, হুমকিতে নদীপারের বাসিন্দারা

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২

যুবলীগ নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকা মানিলন্ডারিং মামলা

ঢামেক নার্সের মৃত্যু, চিরকুটে বেরিয়ে এলো লোমহর্ষক নির্যাতনের কাহিনি

রাজধানীর কামারপাড়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার