হোম > রাজধানী

হিফযুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে

স্টাফ রিপোর্টার

শিশু কিশোরদের পবিত্র কোরআন মুখস্থকরণে উৎসাহিতকরণ এবং ইসলামী সংস্কৃতি ও জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফয (অনুর্ধ্ব ১৮ বছর), ‘খ’ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফয (অনুর্ধ্ব ১৫ বছর) ও ‘গ’ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফয (অনুর্ধ্ব ১২ বছর)। জাতীয় পর্যায়ে বিজয়ীদের প্রথম পুরস্কার ২ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ১.৫ লক্ষ টাকা ও তৃতীয় পুরস্কার ১ লক্ষ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে ৩টি গ্রুপে ৯ জন বিজয়ীকে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়েও রয়েছে বিভিন্ন পুরস্কার।

প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছু প্রতিযোগীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে দরখাস্ত ইসলামিক ফাউন্ডেশনের স্ব স্ব জেলা/উপজেলা কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। নাম নিবন্ধনের সর্বশেষ তারিখ ৩১ মার্চ। ১ এপ্রিল থেকে শুরু হবে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক ৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে।

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রায়পুরায় এতিম শিক্ষার্থীর মাঝে তুর্কি জনগণের খাদ্যসামগ্রী বিতরণ

তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৯

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতার

সায়েদাবাদে মাদকবিরোধী অভিযান, ইন্সপেক্টর গুলিবিদ্ধ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু

যুবকের কাটা হাত-পা উদ্ধার, হত্যার রোমহষর্ক বর্ণনা পুলিশের

সাবেক এমপি শাহ আলম কারাগারে

ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ল