হোম > রাজধানী

ইংরেজি ভাষায়ও সেবা দেবে ৯৯৯

স্টাফ রিপোর্টার

জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে এখন থেকে ইংরেজি ভাষায় সেবা পাওয়া যাবে। বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি বাহারুল আলম বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।

এখন থেকে বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার দেশি-বিদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি পর্যটকরা বাংলাদেশের মোবাইল অপারেটরদের সিম বা ল্যান্ডফোন ব্যবহার করে ৯৯৯- নম্বরে কল করে ইংরেজি ভাষায় জরুরি সেবা নিতে পারবেন।

ইংরেজি ভাষাভাষী জরুরি সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য প্রতিদিন তিন শিফটে প্রয়োজনীয় সংখ্যক ডেডিকেটেড ডিউটি ডেস্ক চালু করা হয়েছে। গত ১২ জানুয়ারি থেকে এ সেবা চালু হয়েছে। এক্ষেত্রে ৯৯৯ নম্বরে ডায়াল করে ইংরেজি ভাষায় সেবা পেতে ২ চাপতে হবে।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত