হোম > রাজধানী

তিন দফা দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ

স্টাফ রিপোর্টার

১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। শনিবার সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সমাবেশের সূচনা হয়। এতে সারা দেশ থেকে শিক্ষকরা অংশ নেন।

শিক্ষকদের দাবিগুলো হলো—

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা নিশ্চিত করা, শতভাগ শিক্ষকের পদোন্নতি করা, ১০ ও ১৬ বছরের মধ্যে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করা।

মহাসমাবেশটি আয়োজন করেছে ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’। সমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

দাবি আদায়ে দীর্ঘদিন ধরেই প্রাথমিকের শিক্ষকরা আন্দোলন করে আসছেন। চলতি বছরের ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সব কর্মদিবসে এক ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেন তারা। এরপর ১৭ মে থেকে দুই ঘণ্টা এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত আধাবেলা কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

২৬ মে থেকে অনির্দিষ্টকালেরর কর্মবিরতি শুরু করেন তারা। টানা চারদিন কর্মবিরতির পর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার আশ্বাসে ১ জুন থেকে ক্লাসে ফিরে যান। আশ্বাসের তিনমাস পেরিয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় আবারো রাজপথে নামছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা।

অন্যদিকে, বেতন-ভাতা বৃদ্ধি, পদোন্নতিসহ চার দফা দাবিতে গত ১৮ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’। সমাবেশ থেকে দাবি আদায়ে সরকারকে আলটিমেটাম দেওয়া হয়।

তাদের ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে চার দফা দাবি পূরণ না করা হলে ৩০ সেপ্টেম্বর থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা টানা অনশন কর্মসূচি করবেন।

ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে এফওয়াইপির আলোচনা সভা

৯ম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

ভোটের দিন চলবে মেট্রোরেল

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ১৫৬১ মামলা

রাজধানীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ডেমরায় গৃহবধূর আত্মহত্যা

মহাখালীতে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

এশিয়া পোস্টের যাত্রা শুরু

ডিএসসিসিতে কিবরিয়া ও আতাহার আলীর নেতৃত্বে অফিসার্স এসোসিয়েশনের সূচনা

শবে বরাত ঘিরে যেসব কাজে ১২ ঘণ্টা নিষেধাজ্ঞা দিলো ডিএমপি