হোম > রাজধানী

রাজধানীতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র কতটি, জানালেন ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বডি ক্যামেরা।

সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডিএমপিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৬১৪টি। এই কেন্দ্রগুলোতে চারজন করে পুলিশ সদস্য থাকবেন। ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

৩৭টি ঝুঁকিপূর্ব কেন্দ্র রয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এই কেন্দ্রগুলোতে সাতজন করে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া থাকবে বডি ক্যামেরা।

তিনি আরো বলেন, ডিএমপির ২৫ হাজার সদস্যের নির্বাচনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিজপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম প্রমুখ।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭

৪১ স্লুইসগেটের অর্ধেকই অচল, দুর্ভোগে নগরবাসী

পুরান ঢাকার ধোলাইখাল সড়কে ধস, যান চলাচল বন্ধ

বন্যায় একটি মানুষকেও ক্ষুধার অভাবে মরতে দেওয়া যাবে না: ডিসি ফরিদা

বিমানের টরন্টো ফ্লাইটে হাম আতঙ্ক, অ্যালার্ট জারি

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

রাজধানীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ, পুলিশের বিশেষ সতর্কতা

লালবাগে বকেয়া টাকা দিতে না পারায় ভাড়াটিয়াকে মারধরে হত্যা, আটক ২

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু