হোম > রাজধানী

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার পর থেকে এসব ঘটনা ঘটে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী মেট্রোস্টেশনের নিচেও একই ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বাড্ডা এলাকায় ককটেলের বিস্ফোরণের পাশাপাশি বাসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

অন্যদিকে রাজধানী ছাড়াও গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এদিকে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ