হোম > রাজধানী

জবি ছাত্রদল নেতা হত্যার ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসাইন হত্যার ঘটনায় তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষাসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর বংশাল থানায় নিহত জোবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন- বর্ষার প্রেমিক মো. মাহির রহমান (১৯) ও ফারদীন আহমেদ আয়লান (২০)। এছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

বংশাল থানার ওসি (তদন্ত) জানিয়েছেন, মামলার এজাহারে উল্লেখিত তিন আসামিকেই পুলিশ গ্রেপ্তার করেছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মো. জোবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি টিউশন করতেন। প্রতিদিনের মত তিনি ১৯ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে বর্ষাকে পড়ানোর জন্য যান। একই দিনে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে ছাত্রী বর্ষা জোবায়েদ হোসাইনের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সৈকতকে মেসেঞ্জারের মাধ্যমে জানায়– ‘জোবায়েদ স্যার খুন হয়ে গেছে, কে বা কারা জোবায়েদ স্যারকে খুন করে ফেলছে।’

ঘটনার বিষয় ১৯ অক্টোবর রাত ৭টায় জবি শিক্ষার্থী মো. কামরুল হাসান মামলার বাদী জোবায়েদের ভাইকে মোবাইল ফোনের মাধ্যমে জানান। তার ভাই সৈতক ওইদিন রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছান।

সৈকত সেখানে গিয়ে তার পরিচিত বড় ভাই এ্যাড. ইশতিয়াক হোসাইন জিপুকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল রৌশান ভিলার নিচতলা থেকে উপরে উঠার সময় সিঁড়ি এবং দেয়ালে রক্তের দাগ দেখতে পান। ওই ভবনের ৩য় তলার রুমের পূর্ব পাশের সিঁড়িতে নিয়ে গেলে সিঁড়ির উপর জোবায়েদের মরদেহ দেখতে পান।

বাদী সৈকত এজাহারে উল্লেখ করেন, স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় নিশ্চিত হন যে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জোবায়েদকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে।

নিহতের ভাই সৈকত বলেন, পরিবারের সঙ্গে পরামর্শ করেই মামলা করেছি। গতকাল মানসিক অবস্থা ভালো না থাকায় একটু দেরি হয়েছে। আমরা চাই প্রকৃত অপরাধীরাই যেন শাস্তি পায়, নির্দোষ কেউ যেন না ফাঁসে। মামলায় যাদের নাম দিয়েছি, তাদের সবাইকেই পুলিশ গ্রেপ্তার করেছেএজন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানাই।

গত শনিবার (১৯ অক্টোবর) বিকেলে পুরান ঢাকার আরমানিটোলার রৌশান ভিলায় টিউশনি করতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসাইন।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ