হোম > রাজধানী

রাওয়া বইমেলা শুরু ৮ অক্টোবর, থাকছে ৫৫ স্টল

স্টাফ রিপোর্টার

রাজধানীর মহাখালীতে আগামী ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১২তম রাওয়া বইমেলা ২০২৬। ‘বইয়ের সঙ্গে বন্ধুত্ব করি—জ্ঞানচর্চার সংস্কৃতি গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের বইমেলায় থাকছে ৫৫টি স্টল। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত এ মেলা চলবে ৮, ৯ ও ১০ অক্টোবর।

শনিবার দুপুরে রাজধানীর মহাখালী রাওয়া লেডিস ক্লাব রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বইমেলার বিভিন্ন আয়োজন ও কর্মসূচির তথ্য তুলে ধরেন রাওয়া ক্লাবের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আবদুল হক।

আয়োজকরা জানান, মহাখালীর রাওয়া হেলমেট হলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বইমেলা। মেলায় মোট ৫৫টি স্টল থাকবে। এসব স্টলে রাওয়ার লেখকদের প্রকাশিত বইয়ের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে।

আগামী ৮ অক্টোবর সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি, প্রাবন্ধিক, রাজনীতিবিদ ও সাংবাদিক আবদুল হাই শিকদার।

শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা

বইমেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য থাকছে নানা আয়োজন। প্রতিদিন বিকেল ৩টায় স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বইভিত্তিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া প্রতিদিন মাগরিবের নামাজের পর থাকবে অনুপ্রেরণামূলক মোটিভেশনাল লেকচার। পাশাপাশি লেখক ও প্রকাশকদের অংশগ্রহণে প্রতিদিন বই পরিচিতি অনুষ্ঠানও আয়োজন করা হবে।

আয়োজকদের মতে, বইয়ের প্রতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি জ্ঞানচর্চার সংস্কৃতি গড়ে তুলতে এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিভিন্ন ধরনের বইয়ের সমাহার

রাওয়া বইমেলায় শিশুতোষ, ইসলামিক, ইংরেজি ও বিভিন্ন ধারার সাহিত্যবিষয়ক বই পাওয়া যাবে। রাওয়া লেখকদের বইয়ের পাশাপাশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশিত নানা বিষয়ের বইও মেলায় স্থান পাবে।

মেলায় স্কুল, কলেজ ও মাদরাসার অধ্যক্ষ, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডিওএইচএস পরিষদের গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

রাওয়া কর্তৃপক্ষ জানায়, রাওয়া লেখকদের লেখনি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বইকে সাধারণ পাঠকের নাগালের মধ্যে নিয়ে আসাই এ বইমেলার অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে বইপাঠে আগ্রহ সৃষ্টি এবং জ্ঞানচর্চার পরিসর বাড়াতেও মেলার আয়োজন করা হচ্ছে।

২০১৪ সালে শুরু রাওয়া বইমেলা

২০১৪ সালে রাওয়া বইমেলার যাত্রা শুরু হয়। ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এবার বসছে বইমেলার ১২তম আসর।

আয়োজকরা জানান, মহাখালীর রাওয়া হেলমেট হলে আয়োজিত এবারের বইমেলাটি শীতাতপ নিয়ন্ত্রিত। দর্শনার্থীদের সুবিধার জন্য রয়েছে ফ্রি ওয়াই-ফাই সুবিধাও।

তিন দিনব্যাপী এ বইমেলায় পরিবার-পরিজনসহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

বুড়িগঙ্গায় ভাসমান হোটেল, দখল-দূষণের শঙ্কা

হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে শনিবার জামায়াতের বিক্ষোভ

সাংবাদিকদের ওপর হামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি পাঁচ মাসেও

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়তের

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় ১০ দফা প্রস্তাব বিআইপির

বিমানবন্দরে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট-গৌরী ক্রিম-মদ জব্দ

বর্ণাঢ্য কার র‍্যালিতে লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’ উদ্বোধন

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়ার আহ্বান

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প