হোম > রাজধানী

মহাখালীতে গুলিবিদ্ধ আহত চতুর্থ শ্রেণীর কর্মচারী নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানী মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির গুলিবিদ্ধ নেতা জামান হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

তিনি বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাবেক সেক্রেটারি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

গত শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বনানী থানার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণীর অফিস ক্লাবের সামনে দুর্বৃত্তরা জামাল হোসেনকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

আহতের বড় ভাই সালাউদ্দিন সজল সেদিন জানিয়েছিলেন, রাত সোয়া ৮টার দিকে বাসার পাশেই বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণীর অফিস ক্লাবের সামনে চা খাচ্ছিলেন তার ভাই।

অজ্ঞাত দুজন দুর্বৃত্ত মুখোশধারী দূর থেকে ফাঁকা গুলি ছোড়ে। এতে তার ডান চোখে পাশে গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

আহত অবস্থায় জামানকে উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত জামান হোসেন মহাখালী বক্ষব্যাধি স্টাফ কোয়াটার থাকতেন।

তার গ্রামের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায়। বাবা মৃত আব্দুল মুন্নাফ।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি