হোম > রাজধানী

মোহাম্মদপুরে ছিনতাইকালে গণপিটুনিতে একজন নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে সাজ্জাদ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বসিলার আরাম মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় একটি চাপাতি ও ভাঙচুর করা একটি সিএনজি জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, কয়েকদিন ধরে ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিকুল আহমেদ আমার দেশকে জানান, ছিনতাইয়ের সময় উত্তেজিত জনতা সাজ্জাদকে ধরে ফেলে এবং বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এরপর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর