হোম > রাজধানী

সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

স্টাফ রিপোর্টার

পুরান ঢাকার মানুষের চিকিৎসায় নির্ভরতার প্রতিষ্ঠান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) ও মিটফোর্ড হাসপাতাল। আগামী শনিবার ( ৮ ফেব্রুয়ারি) কলেজটির প্রতিষ্ঠাবার্ষিকী। ইতিমধ্যে বর্নাঢ্য আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। এতে প্রায় সাড়ে তিন হাজার সাবেক বর্তমান শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন।

আজ বৃহস্পতিবার দুপুরে এসএসএমসি ডে ২০২৫ আয়োজনের সর্বশেষ পরিস্থিতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ মাজহারুল শাহীন বলেন, ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার মানুষের জন্য একটি বিশেষ দিন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীরা দেশ বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও পদে কর্মরত। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সাড়ে তিন হাজারের বেশি সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করছি। এদের মধ্যে উল্লেখযোগ্য আন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর উপস্থিত থাকবেন।

এসএসএমসি ডে ২০২৫ আয়োজন কমিটির সদস্য সচিব ডা. জালাল উদ্দিন মো. রুমি অনুষ্ঠানের পরিকল্পনার তথ্য তুলে ধরে বলেন, সকাল সাড়ে ৭টা থেকে রেজিষ্ট্রেশন কিট বিতরণ শুরু হবে। এরপর সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কলেজে পিঠা উৎসব হবে। এই সময়ের মধ্যে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল সোয়া নয়টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ক্যাম্পাস আড্ডার আয়োজন থাকবে। সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা। সাড়ে ১১টায় কাটা হবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ক্যাম্পাস নিয়ে স্মৃতিচারণ এবং সাবেক বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে রম্য বিতর্ক আয়োজন। দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নাম ও দুপুরের খাবারের বিরতি। আড়াইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল পাঁচটায় র্যাফেল ড্র এবং কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী। সন্ধ্যা সাড়ে ছয়ঠা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে জনপ্রিয় দুটি ব্যান্ডের উপস্থিতিতে কনসার্ট।

এবারের আয়োজন জুলাই ২৪'র ছাত্রজনতাকে উৎসর্গ করা হয়েছে। তাদের আত্মত্যাগকে স্মরণ করে স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মুক্তির নিঃশ্বাসে, আনন্দ উচ্ছ্বাসে মিলবো সবাই হৃদয়ের ক্যাম্পাসে’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাজহারুল ইসলাম খান, আয়োজক কমিটির আহ্বায়ক ডা. তৌহিদুর রহমান ববি এবং সদস্য সচিব ডা. জালাল উদ্দিন মো. রুমি প্রমুখ।

#আজাদুল আদনান

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত