হোম > রাজধানী

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

স্টাফ রিপোর্টার

রাজধানীর ভাটারা পূর্ব নূরেরচালা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছে।

বুধবার রাতে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর আগে সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গাড়ি চালক হালিম শেখ (৫০), ছেলে ডিশ লাইন সংযোগকারী হানিফ শেখ (২৪) দগ্ধ হালিম শেখের স্ত্রী শিউলি বেগম (৪৫) ও বোন রহিমা বেগম (৫০)।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ হালিম শেখের ভাগিনা সাগর আহমেদের বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে, হানিফ শেখ রান্নাঘরের ডিম ভাজতে গিয়েছিল তখন হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে তার লুঙ্গিতে আগুন লাগলে তার চিৎকার শুনে বাবা, মা, ও তাদের বাসায় বেড়াতে আসা ফুপু রহিমা এগিয়ে গেলে এতে তারা চারজন দগ্ধ হয়।

জাতীয় বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ চারজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু