হোম > রাজধানী

উত্তরায় ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে লাগাতার বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। তাদের সড়ক অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে তারা বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একই দাবিতে গতকাল বুধবারও তারা বিক্ষোভ করেছেন।

টানা তিন দিন ধরে চলা পোশাক শ্রমিকদের এই আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে আজমপুর ও রাজলক্ষ্মী সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় উত্তরা থেকে শুরু করে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা।

শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া পরিশোধ এবং নির্দিষ্ট দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা না পাওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।

ঢাকায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, ৪ কেজি কুশ উদ্ধার

আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ

জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের

আল্লামা নূরুল হকের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক প্রকাশ

ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের কমিটি পুনর্গঠন

‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদনে মিলল সাড়া, অসহায়দের পাশে ঢাকা জেলা প্রশাসক

হোটেল-বারে অনিয়ম, ঢাকায় ৬৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

ডেমরায় বাওয়ানী স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা

ড. ইউনূসকে হেনস্তা, আ.লীগের দলগত বিচার দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের