হোম > রাজধানী

রাজধানীর মগবাজারে বোমা হামলায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে। বোমা নিক্ষেপের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের স্বজনরা জানান, সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

তুরাগে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

সেই শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত

রাজধানীতে মাদক পরিদর্শককে গুলির ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

মশায় নাকাল রাজধানীবাসী ঝুঁকিতে ১২ ওয়ার্ড

ফুটপাতে জমে ওঠেনি ঈদের কেনাকাটা

হাজারো অসহায়ের ভরসা লালমাটিয়ার ‘মেহমানখানা’

রাজধানীতে গৃহবধূকে গলাকেটে হত্যা

কমিউনিটি হেলথ ওয়ার্কার কৌর্সটি অবিলম্বে চালুর দাবি

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অপাহাড়ি প্রতিমন্ত্রী প্রত্যাহারসহ ৫ দাবি