হোম > রাজধানী

জুলাই চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। 

জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষে "July- beyond boundaries" শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-হংকং এই সভার আয়োজন করে। কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স, হংকংয়ের সভাপতি দেওয়ান সাইফুল আলম মাসুদ,  কমিউনিটির প্রতিনিধি মো. জাফর আলী, গোলাম মোস্তফা, ড. আজাদ রহমান, মো. জহিরুল ইসলাম, মো. ইমাম হোসেন কামরুল, ফারহানা সুলতানা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হংকংয়ের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম নিজামী, বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, হংকংয়ের সভাপতি ইমরান আল ইকরামসহ প্রমুখ বক্তব্য রাখেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশে বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের ভূমিকা অনস্বীকার্য। তিনি জুলাই চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে সকল অংশীজনকে একসাথে কাজ করার আহ্বান জানান।

গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক নাগরিকের ইতিবাচক পরিবর্তনের ওপর জোর দেন। তিনি মনে করেন, ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তন সম্ভব।

কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর তাঁর বক্তব্যে  জুলাই অভ্যুত্থানের আদর্শকে ধারণ করে সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে যার যার অবস্থান থেকে যথার্থ ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি কনস্যুলেটের সেবা প্রদানমূলক কাজে জুলাই চেতনাকে ধারণ করতে কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কনস্যুলেটের কনসাল জাহিদুর রহমান। শুক্রবার ইউজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি