হোম > রাজধানী

সংগীত শিক্ষক নিয়োগ বাতিল সিদ্ধান্ত আত্মঘাতী

সংবাদ সম্মেলনে উদীচি

স্টাফ রিপোর্টার

সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে আত্মঘাতী, সাম্প্রদায়িক ও রাজনৈতিক সংকীর্ণতা প্রসূত বলে মনে করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ।

শনিবার প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে লিখিত বক্তব্যের মাধ্যমে একথা জানানো হয়। উদীচির পক্ষ থেকে লিখিত বক্তব্যটি উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

অমিত রঞ্জন বলেন, শিক্ষক নিয়োগ বাতিল একটি সুদূরপ্রসারী চক্রান্তমূলক রাজনৈতিক সিদ্ধান্তের অংশ। তারা পর্যায়ক্রমে চারুকলা শিক্ষক নিয়োগও বাতিল করবেন। তারা পাঠ্যক্রম থেকে চারুকলা, সংগীতকলা, নৃত্যকলা, নাট্যকলাও বাদ দেবেন। উদীচী মনে করে এসব সিদ্ধান্ত আত্মঘাতী, সাম্প্রদায়িক ও রাজনৈতিক সংকীর্ণতাপ্রসূত। আমরা সরকারের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরো বলেন, উদীচী বিশ্বাস করে আর্থ-সামাজিক প্রেক্ষিত বাংলাদেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরকে হতাশা ও নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। এখান থেকে নতুন প্রজন্মকে রক্ষার উপায় সৃজনশীলতা, শারীরিক সক্ষমতা ও মানবিক হিসেবে গড়ে তোলা।

এই অসামান্য মানবিক কাজটি করতে পারেন শারীরিক শিক্ষার শিক্ষকসহ শিল্পকলার শিক্ষকবৃন্দ। তাই তারা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় অপরিহার্য। উদীচী সরকারের অনধিকার চর্চা প্রবণ এই আত্মঘাতী সিদ্ধান্ত পরিবর্তনের জোর দাবি জানাচ্ছে। একইসাথে অপরাপর সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের নিয়ে বৃহত্তর ঐক্য গঠনের প্রত্যয় ব্যক্ত করছে।

এসময় সংগঠনটির পক্ষ থেকে সরকারের কাছে স্মারকলিপি, বিশিষ্টজনদের বিবৃতি ও গোলটেবিল আলোচনাসহ প্রয়োজনে পর্যায়ক্রমে বৃহত্তর কর্মসূচীর ঘোষণা দেন অমিত রঞ্জন।

সংবাদ সম্মেলন আরো বক্তব্য রাখেন, উদীচির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম, সহ-সভাপতি মো. কামরুজ্জামান, নজরুল শিল্পীগোষ্ঠীর সভাপতি সুজিদ মোস্তফা, মহাদেব ঘোষ প্রমুখ।

কমিউনিটি হেলথ ওয়ার্কার কৌর্সটি অবিলম্বে চালুর দাবি

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অপাহাড়ি প্রতিমন্ত্রী প্রত্যাহারসহ ৫ দাবি

ঢাকার দুই সিটির বকেয়া ৪৭০ কোটি টাকা

রায়পুরায় এতিম শিক্ষার্থীর মাঝে তুর্কি জনগণের খাদ্যসামগ্রী বিতরণ

হিফযুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৯

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতার

সায়েদাবাদে মাদকবিরোধী অভিযান, ইন্সপেক্টর গুলিবিদ্ধ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল