হোম > রাজধানী

রাজধানীর পল্লবী-উত্তরা থেকে গ্রেপ্তার ৩১

আতিকুর রহমান নগরী

রাজধানীর পল্লবী ও উত্তরা পশ্চিম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে পল্লবী থেকে ১৭ জন, উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ১৬ জন ও উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে আরো ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পল্লবী থেকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মাজম (৩১), মো. লামিন (৩৫), সোলাইমান আহম্মেদ (২০), মো. রাব্বি (১৯), মো. পুতুল (৪৫), মো. সাকিব হোসেন (২৫), মো. পাপ্পু (৩৫), ইব্রাহিম শেখ (২৯), ফেকু (৩০), সাগর সরকার (২৫), সুজন (২২), আনোয়ার হোসেন (৩৫), ইশাকুল ইসলাম জিসান (২৪), আব্রাহাম হোসেন আবির (২১), আবুল হোসেন (৩৫), আবুল হোসেন (২৬) ও আব্দুল গাফফার (৪৫)।

উত্তরা থেকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রনি আকন্দ (২৯), আকাশ (২২), জাকির (৪০), বিল্লাল হোসেন (২৬), ইউসুফ (৩০), তানজিল খান (২৫), সাফিন বিন সাত্তার (২৩), গোলাম কিবরিয়া (২৬), নয়ন সরদার (২৩), জনি (৩২), মোখছেদুল মমিন (২৭), তাজিম মিয়া (২২), জয়নাল আবেদীন (২৮) ও রনি গাজী (২৬)।

গ্রেপ্তার ব্যক্তিরা প্রত্যেকেই নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী বলে জানিয়েছে পুলিশ।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

রাজধানীতে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

শাপলা স্মৃতি সংসদের ‘শাপলা কর্নার’ পরিদর্শন করলেন মাওলানা মাহফুজুল হক

মক্কায় হামলার অপচেষ্টার নিন্দা তাহাফফুজে খতমে নবুওয়তের

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে গুলশান সেন্ট্রাল মসজিদে বছরব্যাপী প্রতিযোগিতার আয়োজন

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

রাতের সড়কে থেমে গেল শিক্ষিকা তিশার জীবন

রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সংসদের সামনে শিক্ষিকা হত্যা, আরো দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচ দিন পর ওসি ক্লোজড

দুর্নীতির অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটিতে দুদকের অভিযান