হোম > রাজধানী

পুনাকের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক-এর পক্ষ থেকে এ বছর ৩১ জন মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। এরা সবাই পুলিশ পরিবারের সন্তান। তাদের এ অসাধারণ সাফল্যে পুনাক পরিবার গভীর গর্ব ও আনন্দ অনুভব করছে। শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও একাগ্র প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি তাঁদের অভিভাবক ও শিক্ষকদের প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা,কারণ তাদের দিকনির্দেশনা ও অবিরাম সহায়তা ছাড়া এ সাফল্য অর্জন করা যেত না।

মঙ্গলবার রাতে রাজধানীর রমনায় পুনাক কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের আরও উদ্যমী হতে হবে এবং আগামী দিনের পথচলা আরও সুগম করতে হবে। আজকের এ সাফল্য কেবল শুরু, সামনে তোমাদের জন্য রয়েছে আরও বড় সুযোগ ও সম্ভাবনা।

এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুনাক সহ-সভানেত্রী আইরিন রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর। তাঁরা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তাঁদের স্বপ্ন-পূরণের যাত্রায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ কল্যাণ সম্পাদিকা শামীম আক্তার শারফুদ্দিন (শম্পা)।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ সংবর্ধনা প্রাপ্তির এ আনন্দঘন মুহূর্তে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

পুনাক পরিবারের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের আগামীর পথচলা আলোকিত, গৌরবময় ও সফল হোক-এ শুভ কামনা জানানো হয়।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত