হোম > রাজধানী

তিন ছিনতাইকারীকে হাতেনাতে ধরলো ট্রাফিক পুলিশ

স্টাফ রিপোর্টার

রাজধানীর সবুজবাগ এলাকায় মানিকনগর ক্রসিংয়ে একটি রিক্সা আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক মতিঝিল বিভাগ। আটককৃতরা হলো- শহিদুল ইসলাম (২০), নাহিদ (২০) ও জীবন (২১) ।

সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সবুজবাগ ট্রাফিক জোনের মানিকনগর ক্রসিংয়ে ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট খোন্দকার অহিদুজ্জামান রাজিব ও সঙ্গীয় ফোর্স।

দায়িত্ব পালনকালে সকাল ১০:১৫ টার দিকে হঠাৎ রাস্তার পূর্ব পাশ থেকে চিৎকার শুনে তারা দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন তিনজন ছিনতাইকারী পুলিশ পরিচয় দিয়ে একটি রিকশার যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে।

তাৎক্ষণিক তারা ছিনতাইকারীদের হাতেনাতে আটক করেন। আটককৃত ছিনতাইকারীদের মুগদা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি