হোম > রাজধানী

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার দেশ অনলাইন

জরুরি মেরামত এবং গাছের ডালপালা কাটার জন্যে সিলেটের কয়েকটি এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এ তথ্য জানিয়ছে।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীনে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়— লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ঘোপাশাল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের এলাকা, ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিণাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাট ও আশেপাশের এলাকা।

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। এছাড়া এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ