হোম > রাজধানী

নরসিংদীতে শিশু ধর্ষণ ও হত্যা: জমিয়তের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

নরসিংদীর মাধবদীতে সংঘটিত নির্মম শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি নিষ্পাপ শিশুর ওপর এমন বর্বরোচিত অপরাধ মানবতা, নৈতিকতা ও আইনের প্রতি চরম অবমাননা। এ ঘটনা সমগ্র জাতিকে স্তম্ভিত ও ব্যথিত করেছে। তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান।

জমিয়ত নেতারা আরো বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সর্বোচ্চ দায়িত্ব। অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। বিচার প্রক্রিয়া যেন দীর্ঘসূত্রতা ও প্রভাবমুক্ত থাকে, সে বিষয়েও তারা গুরুত্বারোপ করেন, যাতে ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ রোধ করা সম্ভব হয়।

বিবৃতিতে সমাজের সর্বস্তরের মানুষকে শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ধরনের অপরাধ নির্মূলের ওপর জোর দেওয়া হয়।

সংগঠনটির নেতারা নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং আল্লাহ তাআলার কাছে তাকে জান্নাতুল ফেরদৌস দান ও শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।

এছাড়া সরকার ও প্রশাসনের প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে মামলার নিষ্পত্তি করা, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান এবং সারাদেশে শিশু সুরক্ষা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু

রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

ঢাবিতে ‘পলাশী পরবর্তী ক্ষমতা বদল ও বিভাজনের রাজনীতি’ শীর্ষক সেমিনার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তিন নেতা–কর্মীসহ আটক ৬৬

মহররম সম্পর্কে সচেতনতা গড়তে ঢাকার মসজিদে ব্যতিক্রমী উদ্যোগ

ঢাকামুখী বাসে ৮ হাজার ইয়াবাসহ চার সদস্য ডিএনসির জালে

নিউমার্কেটে আইনজীবীর চেম্বারে আগুন, দগ্ধ হয়ে দুজনের মৃত্যু

বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার