হোম > রাজধানী

ছাত্রীদের জন্য ছাত্র সংসদ জাকসুর সীরাত সন্ধ্যা

আতিকুর রহমান নগরী

ইকোস অব প্রফেট শিরোনামে বিশেষভাবে ছাত্রীদের জন্য সীরাত সন্ধ্যার আয়োজন করলো জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে ফুলের মেলা ও সাইমুমের শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মাহ্ফুজুর রহমান ,উপ উপাচার্য (শিক্ষা), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. এ.কে.এম রাশিদুল ইসলাম প্রক্টর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক, সহকারী প্রক্টর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক শামীমা নাসরিন জলি সহকারী প্রক্টর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শায়লা শারমিন সেতু সহকারী প্রক্টর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন রেহেনা সুলতানা সহকারী অধ্যাপক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাইসা রিফাত জুইন পরিচালিকা, আস সাহ্ওয়াহ ইন্সটিউট অব নলেজ ও ফুলের মেলা জাতীয় শিশু সংগঠন ।

জাকসু কার্যকরী সদস্য ফাবলিহা জাহান ও নাবিলা বিনতে হারুন এর সঞ্চালনায় এ আয়েজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভিপি আবদুর রশিদ জিতু ও এজিএস ফেরদৌস আল হাসান।

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২