হোম > রাজধানী

ডিএমপির ম্যাজিস্ট্রেট আদালতে ৬ মাসে ৫৫৫৮ মামলা নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অপরাধ দমনে এবং ট্রাফিক সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত মোট ৫৫৫৮টি মামলা নিষ্পত্তি করেছে। এই সময়ে ২৫৯টি বিশেষ অভিযানে ১১৩২৩ জন আসামি গ্রেফতার হয়েছে। এর মধ্যে ২৭৭১ জন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং মোট ৩৫ লক্ষ ৫ হাজার ১৩০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

রোববার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সর্বনিম্ন শাস্তি হিসেবে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত ছিল। ঢাকা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি নিয়মিতভাবে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করছে।

নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

মিরপুরে ফুটপাথ উচ্ছেদে সংঘর্ষ, বিস্ময় বিরোধীদলীয় নেতার

রাজনৈতিক কারণে অ্যাকশনে যেতে পারেনি পুলিশ

মিরপুরে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষ: পুলিশ ও সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙচুর ও আগুন

নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

তালাবদ্ধ ঘরে কম্বল পেঁচানো লাশ, স্বামী পলাতক

মামুনুল হকের সঙ্গে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের সাক্ষাৎ

ঢাকায় মনোরেল করিডর উন্নয়নের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি

আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১০

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬