হোম > রাজধানী

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেপ্তারকৃতরা হলো- ভোলা জেলার চরফ্যাশন থানার নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. শাকিল হাওলাদার (২৪) ও ভোলা জেলার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ও নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান শাহরিয়ার (২৬)।

সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকায় স্পেশাল এ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে শাকিল হাওলাদার ও ইমরান শাহরিয়ারকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শাকিল রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভ মিছিলে ও ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। অপরদিকে গ্রেপ্তারকৃত ইমরান ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিলে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ