হোম > রাজধানী

জাতীয় ঈদগাহের পাশে ড্রামে রাখা খণ্ডিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় ঈদগাহের পাশে নীল ড্রামে পাওয়া খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। খণ্ড-বিখণ্ড লাশের পরিচয় মিলেছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়। এই ব্যক্তি হলেন রংপুরের বদরগঞ্জের বাসিন্দা আশরাফুল হক। তবে তিনি কীভাবে খুন হয়েছেন, কারা এই ড্রামে তার খণ্ডিত লাশ ফেলে গেলো তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঈদগাহ সংলগ্ন পানির পাম্পের পাশে ফুটপাতের সড়কে নীল রঙের ড্রামে লাশের কয়েকটি খণ্ড পাওয়া যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে বলেন, দুপুরে এই ড্রামগুলো ফেলে যাওয়া হয়। দীর্ঘক্ষণ এগুলোর মালিক না পাওয়ায় তল্লাশি করে ড্রামের ভেতর থেকে খণ্ডিত ও মুখমণ্ডলসহ লাশ উদ্ধার করা হয়। লাশটি একজন পুরুষ ব্যক্তির। তার মুখে লম্বা দাঁড়ি আছে। সিআইডি’র ক্রাইম সিন ইউনিট কাজ করছে। আশা করছি এর রহস্য উদঘাটিত হবে।

জানা গেছে, খণ্ডিত লাশের আঙুলের ছাপের মাধ্যমে তার নাম জানা যায় আশরাফুল হক, বাড়ি রংপুরের বদরগঞ্জে। বাবার নাম আবদুর রশিদ, মায়ের নাম এছরা খাতুন। তবু বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ