হোম > রাজধানী

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির রমনা গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা, নয় পুরিয়া গাঁজা, একটি কাঁচি, ১০ টুকরা ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, পাঁচটি বোতলের কর্ক ও তিনটি সিগারেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইব্রাহিম (৩২), মো. শাখাওয়াত হোসেন নিয়ন (২৯), মো. আল আমিন (৪২), মো. নয়ন (১৯) ও মো. রেজোয়ান শেখ (৫০)। পরে তাদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় আদালত চার আসামিকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, রাজধানীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও সড়ক দখলের মতো অপরাধের সংক্ষিপ্ত বিচার কার্যক্রম চলমান রয়েছে। এর ফলে ভুক্তভোগীরা দ্রুত বিচারপ্রাপ্ত হচ্ছেন। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ডিএমপি বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।

রাজধানীতে প্রবল বর্ষণ, দুপুরেই নামল সন্ধ্যার আবহ

টিটন হত্যায় পিচ্চি হেলাল জড়িত, দাবি টিটনের ভাইয়ের

টিটন হত্যাকাণ্ডের ছায়া তদন্ত করছে র‌্যাব

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই: ডিএমপি কমিশনার

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ: ৯ দিন পর গাজীপুরে উদ্ধার, মূলহোতা গ্রেফতার

মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বারিধারায় গির্জায় ডাকাতি: মাদক-জুয়ার নেশায় অন্ধ ৩ যুবক পুলিশের জালে

হজক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

মোহাম্মদপুরে বিষাক্ত দ্রব্য খেয়ে শিক্ষার্থীর মৃত্যু

টিটন হত্যায় সাবেক সেনাপ্রধান আজিজের ভাই জোসেফ জড়িত