হোম > রাজধানী

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৮

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার বিকালে ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলো—আহমেদ হোসেন , আল আমিন , জনি , সানি , সাজ্জাদ , মিঠুন , রানা , শাহজালাল , শ্রী মাধব হালদার (২২), শহিদুল ইসলাম , রবিউল , হানিফ , আনোয়ার হোসেন , তানভীর ওরফে রমজান , শাহাদাত শুভ , রুবেল , হৃদয় , স্বপন , সুলতান , সাদ্দাম, মানিক মোল্লা , তামিম মোল্লা , সেলিম , আনোয়ার , হৃদয় , তাইয়েব মিয়া, সাহেল মিয়া ) এবং ভূঁইয়া আবু শাহাদাত ।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৪৫ গ্রাম গাঁজা, ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ হাজার ৪৫০ টাকা, একটি এসএস পাইপ চেইন স্পোকেট কুড়াল, একটি হাসুয়া ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত