হোম > রাজধানী

রাজধানীর যেসব এলাকায় ১৩ ঘণ্টা থাকবে না গ্যাস

রাজশাহী ব্যুরো

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য ১৩ ঘণ্টা বন্ধ থাকবে। বুধবার তিতাস গ্যাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজিসহ কুড়িল বিশ্বরোড থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

নামীদামী কোম্পানির লোগো ব্যবহার করে অর্থ আত্মসাৎ

পাঁচ বছর পালিয়ে থেকেও রক্ষা হয়নি অপহরণ মামলার আসামির

কদমতলীতে কিশোরীর আত্মহত্যা

ডায়াবেটিস রোগীদের ইনসুলিন সরকারের দেওয়া উচিত: ডা. একে আজাদ

আগামীকাল ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কারাবন্দি স্বামীর কান্নার শব্দ শুনিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নিলো প্রতারক

মোহাম্মদপুরে লম্বু আসাদুলকে কুপিয়ে হত্যা, ৭২ ঘণ্টায় দ্বিতীয় খুন

ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক নূর

ডিবি পুলিশ প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার

চলন্ত গাড়িতে ছিনতাই, দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার