হোম > রাজধানী

পাইলট লাইসেন্স সংক্রান্ত অভিযোগ সত্য কি না—তা এখনো তদন্তাধীন

স্টাফ রিপোর্টার

সম্প্রতি একটি অজ্ঞাতনামা ইমেইলের মাধ্যমে কিছু পাইলটের লাইসেন্স সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে ২৮ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি অভ্যন্তরীণ বোর্ড গঠন করেছে। বোর্ডের মূল উদ্দেশ ছিল বিষয়টি প্রশাসনিকভাবে পর্যালোচনা করা এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে তথ্য যাচাই করা।

প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের জন্য বিমান ইতোমধ্যেই সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (CAAB) সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে। এ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, এবং বিষয়টি এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই প্রক্রিয়াধীন রয়েছে।

দুঃখজনকভাবে, কিছু গণমাধ্যম যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ বা প্রচার করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনে করছে, অনুমাননির্ভর সংবাদ জনমনে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং দেশ ও আন্তর্জাতিকভাবে বিমান চলাচল খাতের সুনাম ক্ষুণ্ণ করতে পারে।

প্রতিষ্ঠানটি সর্বদা সর্বোচ্চ নিরাপত্তা মান, পেশাগত দক্ষতা এবং নিয়ন্ত্রক বিধি মেনে চলার বিষয় নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স CAAB এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং সব ধরনের স্বচ্ছতা বজায় রাখছে।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মিডিয়াকে অনুরোধ জানিয়েছে, পাইলট লাইসেন্সিং সংক্রান্ত বিষয় নিয়ে যাচাইবিহীন বা অনুমানভিত্তিক সংবাদ প্রচার থেকে বিরত থাকবেন। সমস্ত আনুষ্ঠানিক তথ্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হবে।

এছাড়াও প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিমান চলাচল খাতের নিরাপত্তা, পেশাগত মান এবং আন্তর্জাতিক সুনাম অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ডিএমপির অভিযানে ব্রাজিলিয়ান রিভলবারসহ বিপুল গুলি উদ্ধার

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই

অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী, সর্বস্ব খুইয়ে হাসপাতালে ভর্তি

ডেমরায় একটি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে আট ইউনিট

সংস্কৃতিচর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

পিচ্চি হেলারের সঙ্গে গরুর হাট নিয়ে দ্বন্দ্বে টিটনকে হত্যার দাবি পরিবারের

গড় আয়ু বাড়লেও প্রবীণদের নিয়ে সচেতনতা বাড়েনি

স্মার্ট পুলিশিংয়ের পথে ডিএমপি, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ৯ ডিজিটাল সেবার যাত্রা

পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্প পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক

নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত