হোম > রাজধানী

ফুটপাতে ওষুধের কার্টুনে নবজাতকের লাশ

স্টাফ রিপোর্টার

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের ফুটপাতের একটি কার্টুনের মধ্যে কাপড় দিয়ে প্যাচানো অবস্থায় একদিন ছেলে নবজাতক উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বুলবুল হোসেন জানান, আমরা ইফতারের পরে খবর পেয়ে স্টেশনের পাশে কার্টুনে মধ্যে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ওই নবজাতক ছেলে আনুমানিক বয়স একদিন হবে। কে বা কারা সবার অজান্তে ওই জায়গায় ফেলে রেখে যায়। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। সিসি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে সনাক্ত করা চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ভাইয়ের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা জালাল মাতুব্বর

সাইবার সুরক্ষা আইনের সংশোধনী মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করবে: সংলাপে বিশিষ্টজনেরা

যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে তরুণ নিহত

যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১

এমআরটি লাইন-১ ও ৫-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই

রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে আসামি

কদমতলীতে ৫২০০ পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

পল্টনে সিপিবির কার্যালয়ে হামলার অভিযোগ