হোম > রাজধানী

রাজধানীতে ১২ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত ফোনসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই হওয়ার ১২ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত ফোনসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

এদিকে ছিনতাই এর ঘটনার পর চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টার সময় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ের পাশের গলিতে ছিনতাইয়ের শিকার হন এক সাংবাদিক। এ সময় সস্ত্রীক তিনি রিকশা করে যাওয়ার পথে ছিনতাইকারীরা চাপাতিসহ তাদের পথরোধ করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন সেট ও মানিব্যাগ নিয়ে যায়।

ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তিনি আহত হন। পরবর্তীতে বিষয়টি তিনি মোহাম্মদপুর থানায় জানালে তেজগাঁও বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারসহ মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার ১২ ঘন্টার মধ্যে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো- ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)।

গ্রেপ্তারদের মধ্যে ইউসুফ মূল ছিনতাইকারী। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন সেটটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ছিনতাইয়ের ঘটনা শোনার দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি