হোম > রাজধানী

বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ, পিটিয়ে জখম এক

স্টাফ রিপোর্টার

রাজধানীর বাংলামোটরে ব্যক্তিগত বিরোধের জের ধরে সোহাগ (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চাঁদাবাজিকে কেন্দ্র করে রাত ১০টার দিকে বাংলামোটর এলাকায় সোহাগের সঙ্গে সাইমনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাইমন ও তার সঙ্গীরা সোহাগকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন। মারধরের পর সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।

এ ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা সাইমনের ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাতিরঝিল থানা-পুলিশের একটি দল। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।

হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, রাত ১০টার দিকে হাতিরঝিল থানাধীন বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, সাইমনের সঙ্গে সোহাগের কথা কাটাকাটির একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত আহত হন। পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

রাজধানীর উত্তরার বাসের ধাক্কায় যুবক নিহত

নাশকতার অভিযোগে জবি নেতাসহ ৯ জন গ্রেপ্তার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬

সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক দুই

খাল দখল ও দূষণ রোধে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ইরাক-কুয়েত যুদ্ধফেরত ৭২ হাজার প্রবাসীর ১০ দফা দাবি

রাজধানীতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইয়ুথ ট্যুরিজম এক্সপো

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

কেরাণীগঞ্জে অর্পিত সম্পত্তি দখল করে প্লট বিক্রির অভিযোগ