হোম > রাজধানী

রাজধানীতে ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৩ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর আদাবর ও মোহাম্মদপুরে সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছয়টি সামুরাই ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন শুভ হাওলাদার (২১), মো. রোহান (২০) ও আবদুল্লাহ হোসেন ওরফে মইদুল (২৫)।

শুক্রবার র‍্যাব-২–এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার রাতে র‌্যাব-২–এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর আদাবর থানা এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাতেরা জড়ো হয়েছেন। ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-২–এর একটি অভিযানিক দল সেখানে বিশেষ অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর সময় র‍্যাব-২–এর একটি দল ধাওয়া করে শুভ হাওলাদার ও রোহানকে আটক করে। তাদের চার-পাঁচজন সহযোগী পালিয়ে যান।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, তাঁরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে আদাবর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিলেন। তাঁরা সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকাপয়সা, মুঠোফোন ও জিনিসপত্র ছিনিয়ে নেন।

এদিকে গতকাল রাতে র‍্যাব-২–এর আরেকটি দল রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী আবদুল্লাহ হোসেনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতি, ছিনতাইসহ মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি