হোম > রাজধানী

গভীর রাতে ৩০০ ফিটে ভয়াবহ দুর্ঘটনা

আতিকুর রহমান নগরী

রাজধানী ঢাকার ৩০০ ফিটে বসুন্ধরা গেইটের সামনে পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষে চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দুর্ঘটনায় আহতের সংখ্যা ও নিহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি উদ্ধারকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের কাঞ্চন থেকে রাজধানীর কুড়িলে আসার পথে বসুন্ধরা গেটের সামনে উভয় দুই গাড়ির বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই গাড়ির চালকসহ বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে...

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ