হোম > রাজধানী

মোহাম্মদপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৮

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দিনভর এই অভিযান চালানো হয়। এ সময় আসামিদের কাছ থেকে ১৩০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো— মো. রাব্বি (২৪), মুরাদ (২৩), মোবারক (৩০), ওবায়দুল (৩২), সালাউদ্দিন (৩৭), গোলাম রাব্বি (২৩), সৈয়দ মো. কায়সার হাবিব (৩৮), মো. শাওন (১৯), জাহাঙ্গীর আলম (৪২), রহিম (৫০), আবুল হোসেন (৩৩), মান্নান (২২), আলামিন (৩২), আলামিন ইসলাম (২১), সোহেল (৩০), মেহেদী হাসান (৩০), শফিকুল ইসলাম (২২) ও জাহিদ (১৮)।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে। মামলা দায়ের পর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত