হোম > রাজধানী

শাহবাগে আন্দোলনকারীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

স্টাফ রিপোর্টার

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধরত শিক্ষকদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

এর আগে সোমবার বেলা সাড়ে ১২টায় সড়কে অবরোধ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী শিক্ষকরা। এসময় শাহবাগ মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষকদের প্রথমে পুলিশ সরে যেতে বললে শিক্ষকরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান নিক্ষেপ করা হয়। এসময় বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। এছাড়াও কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে।

এবিষয়ে আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের উপর লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ করেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

কুমিল্লা থেকে আসা হাসিবুল ইসলাম বলেন, আমরা যে সকল দাবি নিয়ে এসেছি সেগুলো অযৌক্তিক না। প্রাথমিকে নিয়োগের জন্য অনেকে অন্য চাকরি ছেড়ে দিয়েছেন। এখন রাজপথে মার খেলে আমরা কার কাছে যাবো?

এদিকে, শাহবাগ মোড়ে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। ফলে স্বাভাবিক হয়েছে যান চলাচল। তবে কাটাবনের দিকে যাওয়ার সড়কটি এখনো বন্ধ রয়েছে। এ সড়কের মুখেই অবস্থান নিয়েছেন কয়েকজন আন্দোলনকারী।

এখন পর্যন্ত ৮ থেকে ১০ জনকে শাহবাগ থানায় নেয়া হয়েছে। তাদের গ্রেফতার দেখানো হবে কিনা তা নিশ্চিত করেনি পুলিশ। এছাড়া সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও দাবিতে অনড় আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত