হোম > রাজধানী

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাবুল চন্দ্র রায় (৪০) নামের এক পুলিশ কনস্টেবল আহত। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত আছেন।

মঙ্গলবার সকাল পাঁচটার দিকে যাত্রাবাড়ী ও কুতুবখালীর মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই ইফাত আহমেদ।

তিনি বলেন, পুলিশ সদস্য বাবুল চন্দ্র রায় ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি মামলার সাক্ষী দেওয়ার জন্য ঢাকা সিএমএম আদালতের উদ্দেশ্যে ঢাকায় আসছিলেন।

যাত্রাবাড়ি এলাকায় গাড়ি থেকে নামার পর যাত্রাবাড়ীও কুতুবখালীর মাঝামাঝি স্থানে কয়েকজন ছিনতাইকারী তার রাস্তা গতিরোধ করে বাম পায়ের রানের ছুরিকাঘাতে আহত করে তার ব্যবহৃত মোবাইল ও সঙ্গে থাকা মানিব্যাগটি নিয়ে পালিয়ে চলে যায়।

আহত অবস্থায় ওই পুলিশ সদস্য যাত্রাবাড়ী থানায় আসলে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য সকালে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ।

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২