হোম > রাজধানী

রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে গভীর রাতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের দাবিতে গভীর রাতে উত্তাল হয়ে ওঠে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক। বুধবার রাত দুইটার দিকে চুপ্পুর পদত্যাগের দাবিতে ছাত্র জনতার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সরেজমিনে দেখা গেছে, বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে শেখ হাসিনার দোসর আখ্যা দিয়ে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান।

শাহাবুদ্দিন চুপপুর পদত্যাগের দাবিতে এক দফা এক দাবি সম্বলিত স্লোগান দিতে থাকেন ছাত্র-জনতা। মুহুর্মুহু স্লোগান ও করতালির মাধ্যমে গভীর রাতে ধানমন্ডির এই সড়কটি অভূতপূর্ব পরিস্থিতির তৈরি হয়।

এর আগে রাত পৌনে আটটার দিকে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ছাত্র জনতা এসে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবন গুঁড়িয়ে দেওয়ার জন্য জড়ো হন।

এক পর্যায়ে সেখানে বুলডোজার দিয়ে আশীর্বাদের ঠিকানা এই বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ চলতে থাকে।

খিলক্ষেত ও মিরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন