হোম > রাজধানী

রাজধানীতে মুক্তি ও স্বাধীনতা তোরণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজধানীর আগারগাঁও ও প্রগতি সরণিতে নবনির্মিত দুটি তোরণ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। ফ্যাসিবাদবিরোধী ‘জুলাই আন্দোলন’-এর স্মৃতিকে ধারণ করে তোরণ দুটি নির্মাণ করা হয়েছে।

আগারগাঁওয়ের বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ সড়কে নির্মিত তোরণটির নাম ‘মুক্তি তোরণ’, এবং প্রগতি সরণির বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে নির্মিত তোরণটির নাম ‘স্বাধীনতা তোরণ’।

‘মুক্তি তোরণ’ উদ্বোধন শেষে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এসব তোরণ আমাদের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছিলেন। সেই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে এবং শহরের নান্দনিকতাকে সমৃদ্ধ করতে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে। শহরের ভেতর এমন কিছু স্থাপনা থাকা প্রয়োজন, যা আমাদের অতীত সংগ্রামের কথা মনে করিয়ে দেবে এবং নাগরিকদের সৌন্দর্যও বৃদ্ধি করবে।

তিনি আরও বলেন, যেভাবে আমরা এই দেশ থেকে জুলুমকারীদের উৎখাত করেছি, ঠিক সেভাবেই আমাদের শহর থেকেও অন্যায় ও বিশৃঙ্খলা দূর করতে হবে। শহরকে অপরিচ্ছন্ন রাখা, ব্যানার-পোস্টারে ভরিয়ে ফেলা বা সবুজ ধ্বংস করাও এক ধরনের জুলুম। এসব থেকে আমাদের শহরকে রক্ষা করাই এখন আমাদের দায়িত্ব, এবং সেই কাজ আমরা করছি।

প্রগতি সরণিতে নির্মিত ‘স্বাধীনতা তোরণ’ উদ্বোধনকালে প্রশাসক বলেন, এই অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে অসীম সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তাদের সেই সংগ্রামকে স্মরণ ও স্বীকৃতি দিতেই এখানে স্বাধীনতা তোরণ নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

রাজধানীতে ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

রাজধানীর অধিকাংশ এলাকায় পানির তীব্র সংকট

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু

রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

ঢাবিতে ‘পলাশী পরবর্তী ক্ষমতা বদল ও বিভাজনের রাজনীতি’ শীর্ষক সেমিনার