হোম > রাজধানী

সাবেক মেয়র তাপসের আরেক সহযোগী টুটু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলি চালানো মোস্তাফিজুর রহমান টুটু নামে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের আরেক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) রাতে তাকে বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

টুকু বরিশালের কোতয়ালী থানার ফকিরবাড়ী রোডের রাখালবাবু সড়কের মৃত গোলাম মহিউদ্দিনের ছেলে। তাপসের সহযোগী হিসেবে তিনি বেশ প্রভাবশালী ও ক্ষমতাশীল ছিলেন। টুটুর বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সিআইডি জানিয়েছে, ছাত্রজনতার ওপর হামলার কথা স্বীকার করেছেন টুটু। সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত এবং আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ছিলেন তিনি।

টুটু ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র-জনতার আন্দোলন ঠেকানোর নেতৃত্ব দেন এবং তিনি আব্দুল্লা সিদ্দিক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে তথ্য প্রমাণ পেয়েছে সিআইডি। তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সিআইডি আরও জানায়, আব্দুল্লা সিদ্দিক ওই সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। আন্দোলনকারী ছাত্র জনতা আব্দুল্লা সিদ্দিককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আওয়ামীপন্থি সন্ত্রাসীরা তার লাশ গুম করার চেষ্টা করে। এ ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল বাদী হয়ে আদালতে লিখিতভাবে অভিযোগ করলে আদালতের আদেশে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়।

এর আগে গত ১৫ মে সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দার ও ১৭ জুন খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত