হোম > রাজধানী

উত্তরায় শিশুসন্তানের সামনে বাবাকে কোপানোর ভিডিও ভাইরাল, আটক ২

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যায় একটি শিশু। তাৎক্ষণিকভাবে ওই শিশুটির বাবা প্রতিবাদ করে। এতে কয়েকজন উচ্ছৃঙ্খল ছেলে শিশুটির বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

এ সময় স্বামীকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন ওই ব্যক্তির স্ত্রীও। পরে পথচারীরা দ্রুত এই দম্পতিকে হাসপাতালে ভর্তি করে। উচ্ছৃঙ্খল এসব ছেলে স্থানীয় সঙ্ঘবদ্ধ কিশোর গ্যাং সদস্য বলে জানা গেছে।

সোমবার রাত নয়টার পরে উত্তরার ৭ নম্বর সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

ধারালো অস্ত্র দিয়ে শিশুটির পিতাকে কোপানোর একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে একজন ব্যক্তিকে। তার সঙ্গে থাকা স্ত্রী তাকে রক্ষার চেষ্টা করছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উচ্ছৃঙ্খল কিছু ছেলে রাত ৯টার পর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। তখন ওই স্থান দিয়ে এক দম্পতি তাদের বাচ্চাকে নিয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে শিশুটি দুর্ঘটনায় পড়তে গিয়েও অল্পের জন্য রক্ষা পায়। এ ঘটনায় শিশুটির বাবা-মা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালায় কিশোর গ্যাং। পরে স্থানীয়রা একত্রিত হয়ে কিশোর গ্যাংয়ের দুইজনকে আটক করে। থানায় খবর দিলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান আমার দেশকে জানান, দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের ওই দুজনকে পুলিশ নিয়ে যাওয়ার সময় তারা স্থানীয় বাসিন্দা এবং ওই দম্পতিকে ছাড়া পেয়ে দেখে নেয়ারও হুমকি দিয়ে যায়।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত