হোম > রাজধানী

পোস্তগোলায় ট্রাকচাপায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর কদমতলীর পোস্তগোলায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় পোস্তগোলা ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাকিব হোসেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

নিহত চাচাতো ভাই সাবু হোসেন বলেন, শাকিবের স্ত্রী হালিমা বেগম ১০/১৫ দিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিল। বুধবার গ্রাম থেকে ঢাকায় আসবে। তাই তাদের আনতে শাকিব নারায়ণগঞ্জ পাগলা থেকে পোস্তগোলা দিকে আসছিলেন। সেখানে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে কদমতলী থানা পুলিশের সহযোগিতায় সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সোয়া দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সাবু হোসেন আরও বলেন, ট্রাকটি ও ড্রাইভার কদমতলী থানা আটক আছে।

মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

নিহত শাকিব কুষ্টিয়া জেলার কুমারখালী বহন বাড়িয়া কৃষক মজিবর রহমানের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের পাগলা এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ