হোম > রাজধানী

জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার অভিযোগে আটক ৩

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসাইন হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশেষ অভিযানে আমরা এখন পর্যন্ত তিনজন আসামিকে আটক করেছি। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আগামীকাল (মঙ্গলবার) সকালে বিস্তারিত জানানো হবে।

এ সময় সাংবাদিকরা অভিযুক্ত মাহির রহমানকে তার মা থানায় হস্তান্তর করেছেন—এই তথ্যের বিষয়ে জানতে চাইলে ডিসি সামি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। কাল সকালেই বিস্তারিত জানানো হবে।

এদিকে, হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে উঠে এসেছে প্রেমঘটিত বিরোধের সূত্রে জোবায়েদকে খুন করা হয়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন, বর্ষা ও তার বন্ধু মাহির রহমানের প্রেমঘটিত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে।

উল্লেখ্য, গতকাল (রোববার) বিকেল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের ১৫ নম্বর বাড়ির তৃতীয় তলার সিঁড়িতে ছুরিকাঘাতে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ছিলেন।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত