হোম > রাজধানী

আধুনিক ডিজাইনের পুলিশ বক্স চালু হচ্ছে রাজধানীতে

আতিকুর রহমান নগরী

ঢাকা শহরের পুলিশ বক্সগুলো এখন নতুন ও আধুনিক ডিজাইনে সেজে উঠছে। পথচারীদের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এই নতুন ডিজাইনের বক্সগুলোর নিচের অংশ খোলা রাখা হয়েছে। এই মাসেই আগারগাঁওয়ে একটি নতুন পুলিশ বক্সের উদ্বোধন করা হবে।

রোববার বিকেল ৫টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নতুন পুলিশ বক্সগুলো ২০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতার কনটেইনার আকারে নির্মাণ করা হচ্ছে। এগুলোতে যথাযথ ইন্সুলেশনসহ আধুনিক সুবিধা যেমন টেবিল, ৬টি চেয়ার, মিনি টি টেবিল, পর্যাপ্ত আলো এবং এয়ার কন্ডিশনার থাকবে।

পরিবেশবান্ধব ব্যবস্থার অংশ হিসেবে, বক্সগুলোতে গ্রে ও ব্ল্যাক ওয়াটারের জন্য এসটিপি স্থাপন করা হয়েছে। প্রক্রিয়াজাত পানি বাগান পরিচর্যায় ব্যবহার করা হবে।

ঢাকা শহরের সব পুলিশ বক্স এই নতুন ডিজাইন অনুযায়ী করা হবে।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ